ঢাকা (BST) মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ০৬:০১ পূর্বাহ্ন
কলকাতা (IST) মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ০৫:৩১ পূর্বাহ্ন
+8801000000001 [email protected]
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

কথাও বলেন না: • সুস্থ হয়ে উঠছিলেন ইলিয়াস কাঞ্চন, হঠাৎ বদলে গেল পরিস্থিতি

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
পঠিত: ৮৬ বার
কথাও বলেন না: • সুস্থ হয়ে উঠছিলেন ইলিয়াস কাঞ্চন, হঠাৎ বদলে গেল পরিস্থিতি

ঢাকাই সিনেমার সোনালি যুগের সফল নায়ক এবং 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। সেখানে হার্লি স্ট্রিট ক্লিনিকে তার চিকিৎসা চলছে। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত।ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে মেয়ের জামাই আরিফুল ইসলামের বাসায় আছেন। তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য দিয়েছেন নিসচার মহাসচিব লিটন এরশাদ।

 

বিজ্ঞাপন

 

তিনি বলেন, ‘ইলিয়াস কাঞ্চন সাহের শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত রয়েছে। মাঝে যে সুস্থ হয়ে উঠছিলেন হঠাৎ করে সেই পরিস্থিতাটা বদলে গেছে। সারা শরীরে ব্যাথার কারণে শারীরিক উন্নতি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে আবার।’কথা বলতে পারেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, কথা বলেন না। তবে একেবারেই যে কথা বলতে পারেন না, তাও নয়। যদি কেউ বলেন, পানি দেবো? তিনি হয়তো বলেন, দাও। কিন্তু সাধারণত কথা বলার চেষ্টা করেন না, কারণ ওয়ার্ড ডেলিভারি দিতে কষ্ট হয়। অবশ্য, সার্জারির আগেই তিনি কথা বলা বন্ধ করে দিয়েছেন। খুব দরকার না হলে কথা বলেন না।’লিটন এরশাদ আরও বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হতে সময় লাগবে। আমরা সবার কাছে দোয়া চাই। দেশের মানুষ যেন উনার জন্য দোয়া করেন।’

 

ইলিয়াস কাঞ্চন দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য সফল সিনেমা উপহার দিয়েছেন। তার অভিনীত ‘বেদের মেয়ে জোসনা’ শুধু তার ক্যারিয়ারের নয়, ঢালিউডের ইতিহাসেও অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র।এছাড়া ‘ভেজা চোখ’, ‘স্নেহের প্রতিদান’, ‘আত্মত্যাগ’, ‘বদসুরত’ সিনেমাগুলোতে অভিনয় করে কোটি দর্শককে কাঁদিয়েছেন তিনি। তার গড়া ‘নিরাপদ সড়ক চাই’ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। অসামান্য সাংস্কৃতিক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদকও পেয়েছেন।পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন ।

মন্তব্যসমূহ (০)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি আপনি করুন!